শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে জামায়াতে ইসলামীর সদস্য সাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর সদস্য সাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপগঞ্জ পশ্চিম কমিটির উদ্যোগে মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের সাবেক সদস্য ও সাথীদের অংশ গ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ফোরস্টার চাইনিজ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী পশ্চিমের আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী পশ্চিমের আমীর মাওলানা ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী পশ্চিমের ‎সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভূঁঞার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎মুড়াপাড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ মহিউদ্দিন,‎কায়েতপাড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসেন, ‎কায়েতপাড়া ইউনিয়নে জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা,‎সহ মাওলানা আব্দুল্লাহ আল মামুন,‎জাহাঙ্গীর আলম পুনর্মিলনীতে মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের সাবেক সদস্য ও সাথী ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের সান্নিধ্যে এসে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং অতীতের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা