রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রনির সঙ্গে প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় থানার নবাগত ওসির সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা চৌগাছা উপজেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নবাগত ওসির কাছে তুলে ধরেন। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে ওসি মেহেদী হাসান রনি সাংবাদিকদের তুলে ধরা বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ ক্ষেত্রে তিনি পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনস্বার্থে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এ রহিম ও বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সাংবাদিক আব্দুস শুকুর, মাওলানা আব্দুল কাদের, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, প্রভাষক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান, সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমান, কালিমুল্লাহ সিদ্দিক, কবি আবু জাফর ও ফখরুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
