রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনকল্যাণ ও এলাকার উন্নয়ন: এমপি তাহসিনা

রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনকল্যাণ ও এলাকার উন্নয়ন: এমপি তাহসিনা

মশিউর রহমান বিশ্বনাথ সিলেট থেকে : রাজনীতির প্রকৃত উদ্দেশ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা—এমন মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ কিংবা দলীয় বিভেদ যেন সাংগঠনিক কর্মকাণ্ড ও উন্নয়ন অগ্রযাত্রায় বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বসাধারণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি শিহাব আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নূল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ খান চেয়ারম্যান এবং জেলা মহিলা দলের নেত্রী বেগম স্বপ্না শাহিন।

এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা তাজ উদ্দিন, মধু মিয়া, হিফজুর রহমান, জিল্লুর রহমান, হেলাল আহমদ, কবির উদ্দিন, আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম এবং যুবদল নেতা ফয়জুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং এলাকার উন্নয়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা