রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন নুরু

রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন নুরু

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে ও চায়ের আড্ডায় এখন স্থানীয় ইউপি নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ভোটার ও স্থানীদের জল্পনা-কল্পনার শেষ নেই কে হচ্ছেন ১নং রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। চলছে দলীয় প্রার্থী বাচাইয়েও চুলছেরা বিশ্লেষণ।

আজ বলবো আওয়ামী শাসনামলে বিগত দুই নির্বাচনে ১নং রামগড় ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতাকারী এমন একটি পরিচিত নাম নূর হোসেন নুরু’র কথা

নুর হোসেন নুরু রাজনৈতিক ক্যারিয়ার বেশ উজ্জল। মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়া ও ওয়াদুদ ভূইয়ার বিশ্বস্ত আস্তাবাজন ছিলেন তার বাবা নুরুল হক মেম্বার। পিতার পথধরে নূর হোসেন নুরু আস্তা রেখেছেন বিএনপির রাজনৈতিতে।

নুরু ছাত্র জীবনে রামগড় সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, রামগড় উপজেলা যুবদলের সভাপতি, রামগড় পৌর বিএনপির সাধারন সম্পাদক, রামগড় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

শিক্ষা জীবনে নুর হোসেন নুরু রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও পরে রামগড় সরকারি ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাশ করেন।

বিগত আওয়ামী শাসনামলে জুলুম নির্যাতন, হামলা-মামলা সহ্য করে দলীয় সিন্ধান্তে দুইবার ইউপি নির্বাচনে ১নং রামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদন্ধিতা করেন। প্রথমবার ২০১১ সালে চশমা মার্কা ও দ্বিতীয় বার ২০১৬ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদন্ধীতা করেন।

নুর হোসেন নুর জনান, ১নং রামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ওয়াদুদ ভূইয়া ও দলীয় সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে প্রতিন্ধিতা করতে চান। উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মাট ইউনিয়ন গঠনে অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থার অমূল পরিবর্তনে তিনি অঙ্গিকার বদ্ধ বলে জানান

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা