সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি

‎মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি

‎মোহাম্মদ কাইছার হামিদ, ‎মহেশখালী, কক্সবাজার : ‎মহেশখালীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজার মহেশখালী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া)র সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

সভায় ‎উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, ওসি তদন্ত মুহাম্মদ নাসির। এছাড়াও উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ সকল দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান, প্রশাসকবৃন্দ ও সরকারি সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ আইনশৃঙ্খলা কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন।

ঐ সময় প্রধান অতিথি বলেন, দ্বীপ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, মানব পাচার ও মাদক রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার জননিরাপত্তা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

বিশেষ করে ক্রাইমজোন খ্যাত কালারমারছড়া ইউনিয়নটি নজরদারী রাখতে হবে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা