মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নারীর লাশ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ রাতের কোন এক সময় হত্যা করে লাশ রাস্তায় ফেলে যায় দুষ্কৃতিকারীরা । পায়ে ফোসকা,নাক মুখ দিয়ে রক্ত আসা সহ শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান পুলিশ। ঘটনাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকায়। সেখান থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাসাইল থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকালকে সন্ধ্যার পর থেকে আজ সকাল সাতটার পূর্বে যেকোন সময় অন্য জায়গা থেকে লাশটি এখানে ফেলে যেতে পারে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। তবে পায়ের মধ্যে কিছু ফোস্কা রয়েছে। আমাদের ধারণা অন্য কোন জায়গা থেকে দুষ্কৃতিকারীরা হত্যা করে এখানে ফেলে দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহের এখন পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি।

নারীর আনুমানিক বয়স ২৩ হবে। যদি লাশের কোন মালিক না পাওয়া যায়, তাহলে আমরা পুলিশ বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা