তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুুরুয়া বাজারে জ্বালানি তেলের ওজন কম দেওয়ার অভিযোগে দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
২৪শে নভেম্বর মঙ্গলবার উপজেলার কুরুয়া বাজারে জ্বালানি তেলের ওজন কম দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ওজন ও পরিমাপ মান দন্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দ্বায়ে জ্বালানি তেল ব্যাবসায়ী মাসুদ মিয়া ৫ হাজার টাকা ও আরশাদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট দোকানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ক্রেতাদের সঠিক ওজনে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ।
এ সময় বিএসটিআইয়ের উপ-পরিচালক ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক মো আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রাজু আহমেদসহ আই-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
