মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ইফতেখার চৌধুরী সজীব গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ইফতেখার চৌধুরী সজীব গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া, ডেমরা (ঢাকা) : রাজধানীর লালবাগ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩-নভেম্বর ) দিবাগত রাত প্রায় ১ টার দিকে ঢাকার লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির লালবাগ থানা পুলিশ। মঙ্গলবার (২৪-নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সজীব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলো। এছাড়া সে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলো। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা