মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে ছিনতাইয়ের ঘটনায় ফেসবুকে তোলপাড়, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ধনবাড়ীতে ছিনতাইয়ের ঘটনায় ফেসবুকে তোলপাড়, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধনবাড়ী পৌরসভার চালাষ চৌ-রাস্তায় এক বিকাশ কর্মীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা দিনে দুপুরে ছিনতাইয়ের অভিযোগ তুলে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে ভোক্তভোগী বিকাশ কর্মীরা এক প্রতিবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে চালাষ চৌরাস্তায় বিকাশ কর্মীরা সাংবাদিকদের কে ডেকে এক প্রতিবাদ সম্মেলন করেছেন। সংবাদিক সম্মেলনে ভোক্তভূগী বিকাশ কর্মী সমুন হোসেন জানান, প্রতিদিনের ন্যায় মধুপুর থেকে ধনবাড়ী উপজেলার কর্মঅঞ্চলে কাজ করতে আসি। হঠাৎ চৌরাস্তা এলাকায় হাটার সময় স্থানীয় রফিকুল ইসলাম নামের এক যুবকের সাথে ধাক্কা লেগে যায়। এসময় তর্কবির্তকের পর্যায়ে তার সাথে মারপিটের ঘটনা ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথেই স্থানীয় দোকানীরা ও উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের যুগ্ম আহবায়ক মজনু সহ পৌর ছাত্রদলের সদস্য আহবায়ক সিব্বির সিমান্ত ও সদস্য সচিব সৈবাতুল ইসলাম আদিত্য এবং স্থানীয়রা বিষয়টি দুপক্ষের সাথে আপোষ মীমাংসা করে দেন। ওই সময় বিকাশ কোম্পানির টাকা আমার হাতে থাকাবস্তায় একটি ছবি কে বা কাহারা তুলে সেই ছবি দিয়ে ধনবাড়ী পৌর ছাত্রদলের সদস্য আহবায়ক সিব্বির সিমান্ত ও সদস্য সচিব সৈবাতুল ইসলাম আদিত্যসহ বেশ কয়েকজনের নামে ছিনতায়ের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ধনবাড়ী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের যুগ্ম আহবায়ক মজনু এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অনাকাঙ্খিত ঘটনাটি জানার পরে বিকাশ কোম্পানী মধুপুর অফিসের কর্মকর্তান খোকন মিয়া ও আশরাফুল ইসলাম সহ অন্যান্যদের উপস্থিতিতে ও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দরা ঘটনাটি সমাধান করে দেই। কিন্তু এই ঘটনাকে পুঁজি করে কুচক্রি মহল ব্যাক্তি আক্রোশে একটি ছবি দিয়ে ফেসবুকে অপপ্রচার করছে যাহা খুবই নেক্ক্যার জনক।

স্থানীয় দোকানী আব্দুল গণিসহ আরো দোকানীরা জানান, একটি মিথ্যা ঘটনা সাজিয়ে চালাষ চৌরাস্তার ব্যবসার পরিবেশ বিঘিœত করার অপপ্রয়াস চালাচ্ছে যাহা নিন্দানীয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা