মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎‎মহেশখালী ঘাট ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

‎‎মহেশখালী ঘাট ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

‎এমকে হামিদ : ‎মহেশখালী ঘাটে প্রবেশ ফি-সংক্রান্ত তালিকায় শর্ত উল্লেখ না থাকার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাদারকে ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার মহেশখালী (গোরকঘাটা) ফি -সংক্রান্ত তালিকায় গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ না থাকার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাদারকে ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করেন। এ অভিযান পরিচালনা করেন মহেশখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী। এ সময় মহেশখালী থানা পুলিশ, আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎অভিযানকালে ঘাটে ইজারাদার কর্তৃপক্ষের টাঙ্গানো প্রবেশ ফি-সংক্রান্ত তালিকায় অসংগতি খোঁজে পায় ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানান- বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৫৮-এর ১৯(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত ট্যারিফ তফসিলে প্রবেশ ফি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ থাকলেও প্রদর্শিত তালিকায় তা যথাযথভাবে তুলে ধরা হয়নি।
‎
‎যারদরূন ট্যারিফ তফসিলে থাকা ‘শুধুমাত্র পর্যটকবাহী নৌ-যান’ সংক্রান্ত শর্তাবলী তালিকায় নাই। এতে ঘাটে আসা যাত্রী ও সেবাগ্রহীতাদের মধ্যে প্রবেশ ফি নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এমন অভিযোগে মোবাইল কোর্টের পর্যবেক্ষণে এ ধরনের তথ্য গোপন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় অসত্য, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা প্রতীয়মান হওয়ায় অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত ট্যারিফ তফসিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবেশ ফি ও সংশ্লিষ্ট শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ পূর্বক তালিকা টাঙ্গানো নির্দেশ দেন। হঠাৎ ঘাটে অভিযান পরিচালনা করায় প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন। দ্বীপের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের সুনজর প্রত্যাশা করেন স্থানীয়রা।
‎
‎
‎মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন- ঘাটের প্রবেশ ফি আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা, যাত্রী এবং আগত পর্যটকদের ভোগান্তি রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা