৪
শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ নদীর কূল এলাকায় অসহায় হৃদরোগী কালনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জনাব শরিফুল ইসলাম শরীফ।
কালনের অসুস্থ এর বিষয়ে বিষয়টি জানতে পেরে তাঁর চিকিৎসার জন্য পাশে দাঁড়ান শরিফুল ইসলাম শরীফ। তিনি কালনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
তাঁর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
