২০
ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আলী রেজা সিদ্দিকী শাহিন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন ভালুকাবাসী।
ডা. আলী রেজা সিদ্দিকী শাহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুড়া গ্রামে। তিনি পুরুড়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যাপক সুবেদ আলী সাহেবের ছোট ছেলে।
তাঁর এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব লাভে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনকে ভালুকার মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
নতুন দায়িত্বে ডা. আলী রেজা সিদ্দিকী শাহিনের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী।
