এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশের হেফাজতে থাকা এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পোরশা উপজেলার গাংগুরিয়া বাজারে ভ্যান চুরির অভিযোগে মোঃ সাগর হোসেন (২৯), পিতা আবুল হোসেন, গ্রাম মধুইল রাওতারা, উপজেলা পত্নীতলা তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পোরশা থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নিরাপত্তার দায়িত্বে একজন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। তবে পরবর্তীতে পুলিশের হেফাজত থেকে সাগর হোসেন পালিয়ে যান।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাসপাতাল থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে তিনি পালিয়ে গেলেন এবং এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যের কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে পোরশা থানা পুলিশ জানান।
