বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের ভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সাথে মত বিনিময় সভা করেছেন ডাঃ বাচ্চু এমপির

শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের ভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সাথে মত বিনিময় সভা করেছেন ডাঃ বাচ্চু এমপির

মোঃ উজ্জল মিয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গার্মেন্ট শ্রমিকদের ভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা করেছেন ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

বৃহস্পতিবার(২৬ নভেম্বর)সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ বাচ্চু এমপি বলেন,সরকার শ্রমিকদের কথা বিবেচনা করে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকার এটাও সিদ্ধান্ত নিয়েছে কোন বাড়ির মালিক গার্মেন্টস শ্রমিকদের বাড়ির ভাড়া বাড়াতে পারবে না। গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে সরকার।

তিনি বলেন শ্রমিকরা তাদের ন্যায্যমজুরি পাওয়ার পরও, পার্শ্ববর্তী রাষ্ট্রের উদ্দেশ্য হাসিল করতে ফ্যাসিস্টদের উস্কানি ও মদদে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ করে দেওয়ার জন্য হামলা ভাঙচুর করছে । আমরা সম্মিলিতভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করবো।

গার্মেন্টস শ্রমিকদের বসবাসর রত বাড়ির মালিক এবং শ্রমিকদের উপস্থিতিতে উপজেলা অডিটরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা