শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাকে যশোর আদালতে পাঠিয়েছে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান পলাশ শার্শা থানার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান পলাশ ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে শার্শা থানার মামলা নম্বর ২৩ (তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬) এবং জিআর নম্বর ৩০২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলা রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার সকালে যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত আছে।
