৮
মো.নূর আলম ভুইয়া, ডেমরা (ঢাকা) : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ভোলা জেলার চরফ্যাশন থানার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ (৩৪)-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলালার পাড় এলাকায় অবিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ১২:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল আহম্মেদ ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
