শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই শ্লোগানকে সামনে রেখে কৃষি বর্তমান সরকার প্রযুক্তির ব্যবহার করে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২৮নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হর্টিকালচার সেন্টার আয়োজিত ‘মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষিকে আরও উৎপাদনমুখী, লাভজনক ও টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। কৃষক আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা প্রয়োজন। কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রæত পরিবর্তন ঘটছে। কৃষি খাতেও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। কৃষি ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, বাংলাদেশ চিনি শিল্প ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, কৃষিবিদ মোঃ আশেক পারভেজ, কৃষিবিদ ডক্টর এ কে এম বদরুল হক, কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান, কৃষিবিদ মোঃ আবুল বাসার মিয়া ও ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত¡বিদ মোঃ মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুর আগে মন্ত্রী হর্টি কালচার সেন্টারের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। অন্যদিকে, সকালে মন্ত্রী ধনবাড়ী স্পোর্টস লাভার এশোসিয়েশ আয়োজিত ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে ম্যারাথন প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা