শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ পদোন্নতির পর নিজ জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিক

পদোন্নতির পর নিজ জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিক

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভের পর নিজ জন্মভূমি শিবচরে এসেছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও শিবচরের কৃতি সন্তান রেজাউল করিম মল্লিক।

‎মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে তিনি উপজেলার নিজ বাসভবনে পৌঁছান। শিবচরে এসে প্রথমেই তিনি তাঁর মরহুম পিতার কবর জিয়ারত করেন এবং পিতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। বাবার কবর জিয়ারত শেষে তিনি সরাসরি শিবচর থানায় প্রবেশ করেন।”

‎পরে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক, মানবিক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।”

‎থানা পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানা প্রাঙ্গণে একটি এভোকাডো ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।”

‎এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।”

‎শিবচর সফরকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।”

‎স্থানীয়রা জানান, শিবচরের সন্তান রেজাউল করিম মল্লিকের এডিশনাল আইজিপি পদে পদোন্নতি পুরো উপজেলার জন্য গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই অর্জনে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা