মো.নূর আলম ভূইয়া: রাজধানীর ডেমরায় পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে) নামের এক এনজিওর ব্যাবস্তাপক মো.শামিম হোসেন মৃধা গ্রাহকের কিস্তির ১৩ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে জানাগেছে। গত ২৩ জুন ডেমরার পাড়া ডগাইর এলাকার নূরানী মসজিদ সংলগ্ন মেহেদী ম্যানসনে অবস্থিত পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে) কোনাপাড় শাখা থেকে এ টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে) ম্যানেজার মো.খোরশেদ আলম বাদী হয়ে মো.শামিম হোসেন মৃধার নামে মঙ্গলবার (৯-জুন) বিকেলে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। মো.শামিম হোসেন মৃধা শরিয়তপূর জেলার পালং মডেল থানার ১৫৫৫ দক্ষিন বালুচরা গ্রামের আব্দুর রব মৃধার ছেলে সে বর্তমানে ডেমরার ডগাইর এলাকায় বসবাস করে।
সূত্রে জানাগেছে, বিগত ৭ মাস যাবত অভিযুক্ত ডমরায় পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে) নামের এনজিওর ডেমরার কোনাপাড় শাখার ব্যাবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন সে সুবাধে কোম্পানির গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা লেনদেন করতেন ওই টাকা প্রতিমাসের ২৪ তারিখে ব্যাকে জমা দেয়ার কথা থাকলেও মাসের ২৩ তারিখেই কোনাপাড়া শাখার ব্যাবস্তাপক মো.শামিম হোসেন মৃধা ১৩ লক্ষ ৪ হাজার ৭ শত চুয়াল্লিশ টাকা নিয়ে উধাও হয়ে যায়।
এ বিষয়ে পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে) ম্যানেজার মো. খোরশেদ আলম বলেন, আমাদের অসংখ গ্রাহক আমাদের কাছে অভিযোগ করেছে যে, আমাদের ব্যাবস্তাপক মো. শামিম তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এ ছাড়া কোম্পানির গ্রাকের কাছ থেকে কিস্তি তো রয়েছেই। এ বিষয়ে তার বাসায় খোজ নিতে গিয়ে জানি সে স্বপরিবারে কাউকে কিছু না বলে পালিয়ে গেছে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ তাইফুর রহমান মির্জা বলেন, অভিযুক্ত মো.শামিম হোসেন মৃধা ডেমরার কোনাপাড় নিড শাকার ব্যাবস্তাপক হিসেবে দায়িত্বরত ছিলেন তার বিষয়ে কোম্পানির ম্যানেরজার খোরশেদ আলম বাদী হয়ে একটি অভিযোগ দেয়ার পরে অভিযোগটি আমরা আমলে নেই এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উৎঘাটন করা হবে।
