বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ চট্টগ্রামে ভাইয়ের মৃত্যু শোকে ছোট ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে ভাইয়ের মৃত্যু শোকে ছোট ভাইয়ের মৃত্যু

রকসী সিকদার, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় ট্রেন দুর্ঘটনায় শাহাবুদ্দিন (৭৮) নামে এক সাবেক ব্যাংক ম্যানেজারের মৃত্যু হয়।

নিহত শাহাবুদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৮) মৃত্যুবরণ করেছেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার (১০ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন ও মোহাম্মদ পেয়ারু বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার মৃত ছাবের আহমদের পুত্র।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই সাইফুদ্দিন রবি জানান, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ মোহাম্মদ পেয়ারু গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা