এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,,বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক, জেলা বিএনপির সিনিয়র নেতা, অসংখ্য সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যাবসায়ী সর্বস্তরের জনসাধারনের প্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ) (৬৩) মৃত্যু বরন করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার আপন ছোট ভাই শাহিনুজ্জামান শাহীন জানান, শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী দুই একদিনের মধ্যেই তার মরদেহ দেশে এসে পৌছাবে। ভারতের চেন্নাইর চিকিৎসার পূর্বে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের মিয়ারহাট বাজারের স্বনামধন্য বেপারী বাড়ীর মৃত মোঃ হাবিবুর রহমানের সন্তান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। স্কুল জীবনে ছাত্রদলের রাজনিতীর মধ্য দিয়ে হাতেখড়ি।তারপরে তিনি ১৯৮২- ১৯৮৬ সাল পর্যন্ত সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সভাপতি এবং ১৯৮৭ – ১৯৯১ সাল পর্যন্ত স্বরূপকাঠি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলা যুবদলের সভাপতি হিসেবে ১৯৯২ – ১৯৯৪ পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদসহ দীর্ঘ সময় ধরে উপজেলা বিএনপির সভাপতি ও আহবায়ক ছিলেন। এবং ২০১৪- ২০১৯ সালে নেছারাবাদ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত দ্বায়িত্ব পালন কালে নদী বেস্টিত অনুন্নত নেছারাবাদ উপজেলায় অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এক শোক বার্তায় বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদের ইন্তেকালে স্বাচ্ছা বিএনপির নিবেদিত এক প্রান হারালাম আমরা। জেলাসহ নেছারাবাদ
উপজেলা নিএনপির প্রচার-ও প্রসারে এবং সংগঠনকে শক্তিশালী ও মজবুত করে গতিশীল করার পেছনে তার অবদান অবিস্মরণীয়। তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনের আদর্শকে সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। আমি তার ইন্তেকালে মর্মাহত
ও শোকাহত। জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান শোক বার্তায় বলেন
ওয়াহিদুজ্জামান জাতীয়তাবাদী শক্তির
একজন নিবেদিতপ্রান। জেলা বিএনপি একজন দক্ষ সংগঠকে হারিয়েছেন। দলে তার অবদান চিরকাল
স্মরণীয় হয়ে থাকবে।এদিকে ওয়াহিদুজ্জামানের মৃত্যুর
খবর শোনামাএই পিরোজপুর জেলার সাত উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানানোর পাশাপাশি শত শত নেতাকর্মীরা মিয়ারহাটের বেপারি বাড়ীর বাসভবনে ছুটে আসে। জেলা জুড়ে সর্বস্তরের জনসাধারণের মাজে শোকের ছায়া নেমে এসেছে।রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে তার রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরন করবে চিরকাল।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়- স্বজন, বন্ধু – বান্ধব ও হাজার হাজার গুণগ্রাহী রেখে গেছেন।
