কক্সবাজার প্রতিনিধি: আগামী ২, ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সোহেল রানা।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী সিকদার, আব্দুর রাজ্জাক ও আয়াজ রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, অর্থ সম্পাদক এম. হাসান, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন তানিয়া, নির্বাহী সদস্য নাছিমা আক্তার এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য নুরুল আলম সিকদার, আইটি বিষয়ক সম্পাদক ইউছুপ আলী, আবুল কালাম, পেকুয়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. জালাল, মহেশখালী প্রেসক্লাবের সদস্য মো. কাইছার হামিদ, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসাইন আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, “কক্সবাজার জেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে গণমানুষের কল্যাণে এবং সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
প্রধান অতিথি ডা. সোহেল রানা বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে।”
সভা শেষে আগামী ২, ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও কল্যাণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা।
