৩৯
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের আলীর জাহাঁল এলাকায় অস্ত্র, ইয়াবা, নগদ অভিযান চালিয়ে দেশীয় টাকা, ছুরি ২ টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে আলীর জাহাঁল এলাকার মোহাম্মদ আমির ফায়সাল আক্তারের বাড়ি থেকে ফয়সাল ও জাহিদ হাসানকে আটক করে সদর থানা পুলিশ।
অভিযানে নেতৃত্বে থাকা কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী টিটিএনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফয়সালের বাড়িতে অভিযান চালিয়ে ফয়সাল সহ দুই জনকে আটক করে এসম ইয়াবাবা সহ সেবনের সরঞ্জাম পাওয়া যায়। এসময় দেশীয় ২ টি অস্ত্র, ছুরি সহ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে নাম্বারবিহীন ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটকৃতরা হলেন শহরের ৩ নং ওয়ার্ডের এন্ডারশন রোডের বাসিন্দা ফয়সাল আক্তার ও জাহিদ হাসান।
