স্টাফ রিপোর্টার : জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি জনতা ব্যাংক পিএলসি ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে। মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেনের পক্ষে সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে জনাব সাইফুল আবেদীন সেলিম (এসপিও) সভাপতি এবং জনাব মো. হাফিজুর রহমান (পিও) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে মনির আহমেদ (এজিএম) ও মো. মনছুর রহমান (এসপিও), যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদরুল ইসলাম শিপার (এসপিও) ও জাহাঙ্গীর আলম সুজন (এসও) এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. রাসেল তালুকদার (এসও) মনোনীত হয়েছেন।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি-তে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
জানা যায়, জিয়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার নয়াপল্টনের ২৮/১, ভিআইপি রোডে অবস্থিত। কমিটির অনুমোদনের সংবাদে জনতা ব্যাংক পিএলসি ইউনিটের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
