শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় দায়ের করার পর মামলার অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাগেশ্বরী থানার মামলা নং ২৭

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বাদী হয়ে একই এলাকার ইয়াকুব পান্ডা (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক কিশোরী, যিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাদের পরিবারের পরিচিত এবং আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরী ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত তাকে কৌশলে অচেতন করে বাদীর একটি ফাঁকা ঘরে নিয়ে যান। পরে সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

বাদীর দাবি, ঘটনার কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে এসে অভিযুক্তকে ঘটনাস্থলের কাছাকাছি দেখতে পান এবং তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তের স্বজনরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিবারের সদস্যরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াকুব পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেন এবং
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব কুমার রায় বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামী গ্রেপ্তার করে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা