৭৫
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬০ জন গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন ভালুকা আসনের মাননীয় সংসদ সদস্য ।
এ সময় উপস্থিত অতিথিরা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। চেক পেয়ে উপকারভোগীরা সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
