শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজন’কে কুপিয়ে জখম দুইজন গ্রেফতার

সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজন’কে কুপিয়ে জখম দুইজন গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে শনিবার (৪জুলাই) দুপুরের দিকে হামলার শিকার হন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখন করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি দেখে পুলিশের সোর্সকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরের অভিযানে পুলিশ অভিযুক্ত সাগর ও সজল নামে দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যে কনস্টেবল শাহীন, মাইনুল ও পুলিশের সোর্স মামুন মিয়াকে সঙ্গে নিয়ে উপজেলার বৈদ্যের বাজার সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্সকে কুপিয়ে গুরুতর আহত করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেফতার করে একটি মোটরসাইকেল উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা