বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বান্দরবানের যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ কেএনএফের এক সদস্য

বান্দরবানের যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ কেএনএফের এক সদস্য

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: বান্দরবানের থানচির দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এরনসদস্যকে আটক করা হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) সকালে বান্দরবানের থানচি উপজেলার শেরকর পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এবিষয়ে জানা যায় রুমা ও থানচির দুর্গম এলাকায়
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)’র সদস্যরা অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির শেরকর পাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় যৌথান বম (৫২) নামে কেএনএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।

জানা যায় আটক যৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামের লালপিয়ান বমের ছেলে।

এবিষয়ে বান্দরবান জেলা পুলিশ সূত্রে নিশ্চিত করেন
কেএনএফের সদস্যকে আটকের বিষয়টি এবং এবিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা