শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ইংরেজী প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করায় কালিয়াকৈরের শিক্ষার্থী সামিনা নূর তাজকে সংবর্ধনা

ইংরেজী প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করায় কালিয়াকৈরের শিক্ষার্থী সামিনা নূর তাজকে সংবর্ধনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিনা নূর তাজ (৮) Hippo International English Olympiad ২০২৬ এ অংশগ্রহণ করে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করাই সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়, থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬-এ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে সামিনা নূর তাজ।
তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুন ও মোছাঃ তাজিমা খাতুনের কন্যা। বর্তমানে তারা পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালে নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকেই তাজ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকায় প্রথম বাছাই পর্ব এবং ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্বে দ্বিতীয় স্থান অর্জনের পর ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে এবং আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে
সংবর্ধনা অনুষ্ঠানে তাজ তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এসময় উপস্থিত ছিলেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব জলিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালি এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ।
বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন বলেন, “তাজ শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, সারা দেশের গর্ব। তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সব ব্যয় প্রতিষ্ঠান বহন করবে।”

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা