শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে অস্ত্রসহ ৭ জলদস্যু কে আটকসহ ডাকাতির মালামাল উদ্ধার

চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে অস্ত্রসহ ৭ জলদস্যু কে আটকসহ ডাকাতির মালামাল উদ্ধার

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান দেশীয় অস্ত্রসহ ৭ জন জলদস্যু আটক ও বিপুল পরিমান ডাকাতির মালামাল উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩ টায় চট্টগ্রামের সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড কে অবগত করলে কোস্ট গার্ড ঐ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

তারেই ধারাবাহিকতায় গত সোমবার (১৩ জুলাই) দুপুর ১২ টা হতে রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশ কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে সন্দ্বীপ থানার চৌধুরি বাজার ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির সাথে সম্পৃক্ত একটি ফিশিং বোটসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৯ জুলাই সংঘটিত ডাকাতির বিষয়টি স্বীকার করে। এসময় জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল এবং ৫ টি মোবাইল ফোন ও ডাকাতির কার্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এবিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান আটককৃত জলদস্যু,জব্দকৃত আলামত ও উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা