পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় দৈনিক জনতার প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মীরা ফুলের শুদভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেছেন। ১৭ জুলাই শুক্রবার সন্ধায় পটিয়া পৌর সদরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়েছে সংবর্ধনা প্রধান করেন পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীকে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুক হক তামিম, পৌর এলডিপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, এলডিপি নেতা মুহাম্মদ বেলাল
পটিয়া পটিয়া পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক এম নুরুল আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি মুহাম্মদ ওয়াসিম, পৌর এলডিপির নেতা মোহাম্মদ নুরু সওদাগর, কানুন রশিদ, আবদুল মান্নান
আবদুল করিম প্রমুখ।
