শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জলঢাকায় কষ্ট লাঘভের আশা দেখাচ্ছেন চেয়ারম্যান নুরুজ্জামান

জলঢাকায় কষ্ট লাঘভের আশা দেখাচ্ছেন চেয়ারম্যান নুরুজ্জামান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ দীর্ঘ জীবনের কষ্টকে লাঘব করে আশা দেখাচ্ছেন নীলফামারী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান, নুরুজ্জামান (জামান)। প্রায় এক বছর আগে শুরু করা ব্রীজটির কাজ সম্পূর্ণ করতে নতুনভাবে উদ্যোগ নিয়েছেন তিনি । যে ব্রীজটির অবস্থান শৌলমরী ইউনিয়নের গোপাল ঝাঁড় চেয়ারম্যানপাড়া ঘাট এলাকার বুড়ি তিস্তা নদীর উপরে। যার দৈর্ঘ্য ৪শত ৩০ ফিট এবং পিলালের সংখ্যা ৩৬টি । ব্রীজটি থেকে ৫ কিলোমিটার উত্তরে ডাউয়াবাড়ী ইউনিয়নে মনছারের ঘাট নামক স্থানে আর একটি কাঠের তৈরি ব্রীজের কাজ প্রায় শেষের পথে যার উদ্যোক্তা চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল। তিনি রাজনীতির ইস্যুতে এখন কারাবন্দী। এদিকে আশার আলো দেখা চেয়ারম্যান নুরুজ্জামান জানান, আমার ইউনিয়নের দুইটি ওয়ার্ডের ৩ হাজার ভোটার সহ প্রতিনিয়ত ৮ থেকে দশ হাজার মানুষ চলাচল করবে ব্রীজটি দিয়ে। বর্তমানে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় একটি শ্যালো মেশিন চালিত নৌকা। আর এই নৌকার উপর নির্ভরশীল হয়ে থাকেন নদীটির ওপারের মানুষেরা। আগামী এক মাসের মধ্যে ব্রীজটির কাজ শেষ হলে সুবিধা পাবে বিশেষ করে গর্ভবতী মা , শিক্ষার্থীসহ এখান কার কৃষকরা। যারা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় যোগাযোগ ব্যবস্থা না থাকায় । প্রায় ৭০ লাখ টাকা ব্যায়ে ব্রীজটি লোহা ও ইস্পাতকে ব্যবহার করে তৈরি হবে বলে, সোমবার (২০জুলাই) দুপুরে গণমাধ্যমের সাক্ষাৎকারে কথা বলেন ওই এলাকার চেয়ারম্যান নুরুজ্জামান।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা