শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জাতীয় সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া প্রতিনিধি: ঢাকার সাভারে অভিযান চালিয়ে ২০০’শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ( ডিবি)।

মঙ্গলবার (২০ জুলাই ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

তিনি জানান,গত রোববার (১৯ জুলাই) রাতে সাভার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-আশুলিয়া থানার আউকপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে আব্দুর রহিম (২২), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বালাশুর এলাকার আসাদুর রহমান রিপনের ছেলে মেহেদী হাসান রিমন (২৫) এবং সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকার সোলেমান ভান্ডারীর ছেলে মোঃ আফসার হোসেন (৫০)।

গ্রেফতারকৃতদের মধ্যে আসামী আব্দুর রহিম এবং আসামী মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে এর আগেও ১টি করে মাদক মামলা রয়েছে। তারা এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, বাংলাদেশ পুলিশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে। এসময় আসামীদের কাছ থেকে ২০০শো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাভার মডেল থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা