শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ চট্টগ্রামে শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয় অপহৃত শিশু,আটক অপহরণ চক্রের ৩ সদস্য

চট্টগ্রামে শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয় অপহৃত শিশু,আটক অপহরণ চক্রের ৩ সদস্য

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয়েছে এক অপহৃত শিশু।এসময়
আটক করা হয় অপহরণ চক্রের ৩ সদস্য কে।

গত (২০ শে জুলাই) সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। স্কুল ছুটির পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজির পরেও না পেয়ে ওয়াসিফা জান্নাত তাসকিনের বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করন।

থানায় মামলা হলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ
মাসুদ আলম বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সমন্বিত শ্বাসরুদ্ধকর অভিযানে
তথ্যপ্রযুক্তির সহায়তা,সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দিন-রাতব্যাপী অভিযান পরিচালনা করে অপহৃত ৭ বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন-কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।একইসঙ্গে অপহরণের ঘটনায় জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার সহ অপহরণে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।

আটককৃত আসামিরা হলেন মোঃ রাকিব (২২), মোঃ ফয়সাল (৩২) এবং মোঃ জাহাঙ্গীর আলম (৫৫)

ঘটনার সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রঃ) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন (৭), পিতা- দেলোয়ার হোসেন।

অনুসন্ধানের একপর্যায়ে ভিকটিমের এক সহপাঠী জানায়,এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশুটিকে তার বাবা হাসপাতালে ভর্তি আছেন
তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে বলে কৌশলে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল ভিকটিমের পিতার আপন মামাতো ভাই।ফয়সাল পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে।
এই কাজে তার পরিচিত সিএনজি চালকদের সম্পৃক্ত করে। মুক্তিপণের অর্থ আসামীদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে তাদের এ অপরাধে যুক্ত করা হয়।

এবিষয়ে জেলা পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো অপরাধ দমনে সর্বদা সতর্ক, পেশাদার ও আন্তরিক। শিশু অপহরণসহ সকল গুরুতর অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা