৮১
শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বজ্রপাতে আজিজ বেপারি (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারি শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারি ছেলে। আজ দুপুরে বৃষ্টির সময় আজিজ বেপারি তার নিজ জমিতে কাজ করতে ছিলেন এই সময় বজ্রপাতে শিকার হলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী জানতে পারে লোকজন নিয়ে আজিজ বেপারিকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
