শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ ভয়কে জয় করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সুধী সমাবেশে চট্টগ্রামের পুলিশ সুপার

ভয়কে জয় করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সুধী সমাবেশে চট্টগ্রামের পুলিশ সুপার

রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি………

অপরাধ দমন কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; জনগণের সাহস, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই একটি নিরাপদ,শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি; এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।

আজ রবিবার (২ আগস্ট) সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সুধী সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ভয় অপরাধীদের শক্তি জোগায়,আর জনগণের সাহস অপরাধকে পরাজিত করে। তাই অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে আইনের প্রতি আস্থা রেখে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় পুলিশ সুপার আরও বলেন, কেবল অপরাধীকে গ্রেফতার করাই পুলিশের লক্ষ্য নয় অপরাধের উৎপত্তির কারণ চিহ্নিত করে এমন সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে,যেখানে নতুন করে কোনো তরুণ অপরাধের পথে না যায়।আমাদের লক্ষ্য নতুন করে যেন আর কোনো ‘ইরান’ তৈরি না হয়।এ লক্ষ্যে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

মাদককে সমাজ ধ্বংসের অন্যতম প্রধান অনুঘটক উল্লেখ করে তিনি বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে। তাই আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার আইন-
শৃঙ্খলা পরিস্থিতি,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি ও কিশোর অপরাধ নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। তারা নিয়মিত পুলিশি টহল,গোয়েন্দা নজরদারি এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।

স্থানীয়দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার বলেন, অপরাধীর পরিচয়,প্রভাব বা অবস্থান নয়। আইনের শাসনই হবে প্রতিটি সিদ্ধান্তের একমাত্র ভিত্তি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সকল প্রকার অপরাধমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সীতাকুণ্ড গড়ে তুলতে চট্টগ্রাম জেলা পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের আস্থা, অংশীদারিত্ব ও পেশাদারিত্বকে সমন্বিত করে আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা