শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযান: অপরাধচক্রে জড়িত ১১ জন গ্রেফতার

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযান: অপরাধচক্রে জড়িত ১১ জন গ্রেফতার

মঞ্জু মোল্লা, ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে উত্তরা পূর্ব থানা পুলিশ। এতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উত্তরা পূর্ব থানা পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ময়নাল হোসেন (৩৫), খাদিজা আক্তার শিমলা (২৩), মোঃ আবীর (১৮), মোঃ সামিউল (১৮), ইয়াসিন (১৮), মোঃ মামুন (২৫), রুহুল আমীন ওরফে কুদ্দুস (৩৬), মোঃ মোস্তফা মিয়া (৩৬), মোঃ হুমায়ুন (৩৫), সিফাত হোসেন নীরব (২১) এবং জালাল (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পূর্ব থানার অধীনস্থ অপরাধপ্রবণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সোমবার সকাল থেকেই বিশেষ অভিযান জোরদার করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (উত্তরা বিভাগ)-এ সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার এক কর্মকর্তা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা