শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মনোহরগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার কে সংবর্ধনা

মনোহরগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার কে সংবর্ধনা

খোরশেদ আলম রুবেল, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, সাধারন সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, ইসলামী আন্দোলন আমীর মাওঃ জহিরুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদি, জুলাই যোদ্ধা জানে আলম জনি, রাকিবুল ইসলাম, শহীদ মনির হোসেনের স্ত্রী নুরজাহান বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা