শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : একদিকে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি আর ফেনিল তরঙ্গ, অন্যদিকে বাঁধভাঙা মানুষের কোলাহল। ঢেউয়ের গর্জনের সঙ্গে মিশে যাচ্ছে ক্ষণে ক্ষণে ওঠা মুহুর্মুহু স্লোগান। এমন এক অভাবনীয় ও চোখজুড়ানো প্রাকৃতিক পরিবেশে রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রের জলরাশির পাশেই বাঁশখালীবাসীর উদ্দেশ্যে কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম জেলায় এটিই তার প্রথম সফর। আর সফরসূচির অন্যতম আকর্ষণীয় ও আবেগঘন স্থান বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতসংলগ্ন প্যান্ডেল।

ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকা রূপ নেয় এক জনসমুদ্রে। রোদের তীব্রতা আর দূরদূরান্তের পথ পেরিয়ে আসা হাজার হাজার মানুষ মিছিলে মিছিলে যোগ দিচ্ছেন সমাবেশস্থলে। বাঁশখালী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষের হাত ছুঁয়ে যাওয়া ব্যানার-ফেস্টুন সৈকতের বাতাসে পতপত করে উড়ছে।

সমুদ্রপাড়ের এ সুধী সমাবেশে আসার পেছনে প্রধান উদ্দেশ্য অবশ্য বিনোদন নয়, বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া মানুষের মুখে হাসি ফোটানো। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে যেসব পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিল, তাদের নতুন আশার আলো দিতেই বাঁশখালীতে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা