মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ বনানীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, সিটিটিসির অভিযান

বনানীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, সিটিটিসির অভিযান

শাকিলা সুলতানা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে বনানী থানার একটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আরিফ হোসেন মোল্লা (৩৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) বিভাগের একটি বিশেষ টিম যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে আত্মগোপনে থাকা বনানী থানার ওই হত্যা মামলার মূল অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে এবং তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিটিটিসি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা