এ কে আজাদ চাঁদপুর, প্রতিনিধি: কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্ৰামে এক
শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। ১৪ আগষ্ট শুক্রবার ওই গ্রামের কালাগাজী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নাহিদা আক্তার উপজেলার তুলপাই গ্ৰামে মোঃ বিল্লাল হোসেন মেয়ে। সে চান্দিনা উপজেলার কৈলান উচ্চ বিদ্যালয় ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেয়।
নিহত নাহিদা আক্তারের মা নুরুন্নাহার বেগম জানান, আমি কচুয়া টাওয়ার ও ডায়াগনস্টিক হসপিটালে আয়া পদে চাকরির ডিউটি শেষে সকাল ১০ টায় বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পাই। নাদিয়ার নাম ধরে অনেকবার ডাকাডাকি করলেও তার কোন শব্দ পাওয়া যায়নি।
পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পাই আমার মেয়ে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
তিনি আরো জানান, আমার মেয়ে পাশ্ববর্তী চান্দিনা উপজেলায় কৈলান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেয়। সদ্য ফলাফল প্রকাশের পর জানতে পারি তিন বিষয়ে আমার মেয়ে অকৃতকার্য হয়। আমার মেয়েকে পরীক্ষায় ফেল করার বিষয় নিয়ে কোন কিছুই বলিনি।
স্থানীয়রা জানান, নাহিদা আক্তারের বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করে তার মা নুরুন্নাহার বেগমের ভরণপোষণ ও কোন খোঁজখবর রাখেনি। তার মা তারা দুই বোন নানার বাড়িতে থাকেন। নুরুন্নাহার বেগমে একটা বেসরকারি হসপিটালে আয়া পদে চাকরি করে তার দুই মেয়ের দেখাশোনা করে। মেয়েটি আত্মহত্যা করার আগে সর্বশেষ তার বাবা বিল্লাল হোসেনের সাথে মোবাইলে কথা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান,গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও অন্য কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ মাঠে কাজ করছে।
