কে.এম.শামীম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, ২০২৫ সালে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা এবং দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. আহম্মদ আলীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইন চার্জ গোপালপুর, মো.রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি মো. খালিদ হাসান উথান,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো.আমিনুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়া এবং যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম লেলিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের অবসর-পরবর্তী জীবনকে সম্মানজনক ও স্বচ্ছন্দ করতে সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তিনি দুস্থ ও অসহায় কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,উপজেলা, জাসাস সভাপতি মো.শাহানুর আহম্মেদ সোহাগ,গোপালপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্ল্যাহ, সাবেক প্রধান শিক্ষক খন্দকার বেলায়েত হোসেন, আঃ লতিফ, মো. শমশের আলী, প্রধান শিক্ষক মো.আতিকুর রহমান, আঃ হাই, মো. বদিউজ্জামাল শিকদার, মো.রফিকুল ইসলাম, মো. লুৎফর, সহকারী অধ্যাপক কে. এম. শামীম শিক্ষক মো.আলগীর হোসেন,মিডিয়া ব্যাক্তিত্ব বিশ্বজিৎ চক্রবর্তী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সরকারি চাকুরী জীবিদের ন্যায় পিআরএল পদ্ধতি চালু করন, আংশিক নয়, পেনশন সিস্টেম কিংবা অবসরে যাওয়ার পরবর্তী এক বছরের মধ্যে সকল পাওনাদি পরিশোধ করা।
অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৫ সালে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অসচ্ছল ও দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ সময় সম্মাননা ও অনুদানপ্রাপ্তদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক আবু সাইদ ও মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ আব্দুল ওয়াহেদ আকন্দ।
বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে অসহায় ও দুস্থ সদস্যদের সহযোগিতা অব্যাহত।
