মীর সাজু, ভোলা প্রতিনিধি।। সাম্প্রতিক একটি অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই রোজ শুক্রবার অবৈধভাবে বালু উত্তোলনের পাইব ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট সমস্যাটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের ভোগান্তির কারণ হলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছিল না।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এই দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয়দের মতে, গণমাধ্যমে বিষয়টি তুলে ধরা না হলে হয়তো এত দ্রুত সমাধান সম্ভব হতো না। তারা ভবিষ্যতেও এ ধরনের সমস্যায় প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
