৬২
মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে শনিবার দুপুরে উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি পৃথক মামলায় চার লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনবহির্ভূতভাবে বালুঘাট পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
