স্টাফ রিপোর্টার : আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের আসন্ন নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ ঈমান হোসেন কানন। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে সোসাইটির নির্বাচন।
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি। এক নির্বাচনী বার্তায় মোঃ ঈমান হোসেন কানন বলেন, এর আগে দুইবার বিজয়ী হয়ে তিনি সমিতির বিভিন্ন সমস্যা ও জঞ্জাল দূর করে সোসাইটিকে সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কাজ করেছেন। এবারও নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে দ্রুত উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে শেয়ারহোল্ডার ও দোকানদারদের প্রাপ্যতা প্রাপ্যতা উন্নয়ন নীতিমালা-২০১২ অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা। একই সঙ্গে আগামী প্রজন্মের উপযোগী একটি আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর কো-অপারেটিভ সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মোঃ ঈমান হোসেন কানন বলেন, সমিতির উন্নয়ন ও স্বার্থ রক্ষায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিবর্তে সকল শেয়ারহোল্ডার ও দোকানদারকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তিনি। এজন্য তিনি নির্বাচনে তার পক্ষে মূল্যবান ভোট প্রদানের পাশাপাশি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
