বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকা পৌর ভ্যাকসিন সেন্টারে ফিরেছে প্রাণ, বাড়ছে সেবাপ্রার্থীর সংখ্যা

ভালুকা পৌর ভ্যাকসিন সেন্টারে ফিরেছে প্রাণ, বাড়ছে সেবাপ্রার্থীর সংখ্যা

তমাল কান্তি সরকার , প্রতিনিধি, ভালুকা ময়মনসিংহ : দীর্ঘ ২৭ বছর ধরে কার্যক্রমহীন থাকার পর অবশেষে চালু হয়েছে ময়মনসিংহের ভালুকা পৌর ভ্যাকসিন সেন্টার। দীর্ঘদিন সেন্টারটির কোনো কার্যক্রম না থাকলেও সেখানে লোকবল নিয়োগ ছিল।
সংশ্লিষ্টদের উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় পুনরায় সেন্টারটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। বিশেষ করে সিভিল সার্জন ও ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)-এর আন্তরিক সহযোগিতায় ভ্যাকসিন সেন্টারটি চালু করা হয়।

কার্যক্রম শুরুর পর থেকেই সেন্টারটিতে প্রতিদিন সেবাপ্রার্থীদের উপস্থিতি বাড়ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভ্যাকসিন সেবা সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমেছে।

সংশ্লিষ্টরা জানান, সেন্টারটি নিয়মিতভাবে চালু থাকায় ভালুকা পৌর এলাকার শিশু ও সাধারণ মানুষের টিকাদানসহ প্রয়োজনীয় ভ্যাকসিন সেবা গ্রহণ আরও সহজ হবে।

স্থানীয়রা দীর্ঘদিন পর ভ্যাকসিন সেন্টারটি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও সেবার ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা