তমাল কান্তি সরকার, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ফিরোজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হোসাইন, ভালুকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মো. সাইদুর রহমান।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও মৎস্যজীবীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তমাল কান্তি সরকার
প্রতিনিধি
ভালুকা ময়মনসিংহ।
