শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মো.মেক্তার হোসেন, সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় আদালতে দুই মামলার গ্রেফতারি পরোয়ানা জারি সহ মো.আরিফ (৩৫)নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ সোমবার (১৭আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে সোনারগাঁও থানার তদন্ত আনোয়ার হোসেনের নেতৃত্বে চৌকস একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজ এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ১৩(৮)১৭ সালে মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও জেলার সিআর মামলা নং ৯৩৩/২২ সালে গ্রেফতারি পরোয়ানা জারি পলাতক আসামী উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ারচর গ্রামের স্বপনের ছেলে মো.আরিফ নিজ এলাকা ছেড়ে সাইনবোর্ড এলাকায় আত্মগোপনে বসবাস করতেন। পুলিশি নজর দাঁড়িতে থাকার দীর্ঘদিন পর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা