শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

‎মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ‎শিক্ষার মানোন্নয়নে লক্ষ্মীপুরের কমলনগরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি এ অভিভাবক সমাবেশের আয়োজন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক, অভিভাবক মাইনুল ইসলাম, আবুল খায়ের, সহকারি শিক্ষক রোকেয়া বেগম, মাইন উদ্দিন হিরন ও কৃতি শিক্ষার্থী তাহফিমুল ইসলাম প্রমুখ

হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন জানান, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে অভিভাবকদের সচেতন করতে প্রতি বছর দু’টি অভিভাবক সমাবেশ করেন তারা। নবম ও দশম শ্রেণির জন্য একটি এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সমাবেশ করা হয়। এতে করে প্রতি ক্লাসে শিক্ষার্থী অবস্থান এবং বার্ষিক ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করা হয়।

‎সমাবেশে বক্তারা, শিক্ষার পরিবেশ ফেরাতে শিক্ষকদের নৈতিক মূল্যবোধ থাকা প্রয়োজন এবং কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি নজর রাখতে অনুরোধ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা