বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর, (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ আগষ্ট) দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাখরেরকান্দি এলাকার জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা